ফ্রিল্যান্সিং কি? কেন করবো ফ্রিল্যান্সিং? কিভাবে শুরু করবো?

 ফ্রিল্যান্সিং : যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্ট এর কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যাক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনিই হচ্ছেন একজন ফ্রিল্যান্সার।

****দেশে বসেই বিদেশী কোম্পানীতে চাকুরী করতে পারেবন। দেশে থেকেই অনলাইনে হাজার ডলার উপার্জন এখন স্বপ্ন নয়, বাস্তব। বয়স, শিক্ষাগত যোগ্যতা যেখানে মূখ্য নয়, দক্ষতা, পরিশ্রম ও সঠিক গাইডলাইন সফলতার চাবিকাঠি।
ফিল্যান্সিং করতে কি কি প্রয়োজন:
  • কম্পিউটার বা ল্যাপটপ
  • ইন্টারনেট কানেকশন বা মডেম
  • দক্ষতা
  • পরিকল্পিতভাবে সময়ের সদ্ব্যবহার
ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে সেরা ওয়েবসাইটগুলো হলোঃ
  • ফাইভার-অন্যতম সেরা মার্কেটপ্লেস
  • আপওয়ার্ক-
  • ফ্রিল্যান্সার ডট কম
  • পিপল পার পাওয়ার
  • বিল্যান্সার
ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করেবন:
যেহেতু ফাইভার একটি জনপ্রিয় মার্কেটপ্লেস তাই প্রথমেই ফাইভারে একটি একাউন্ট করে ফেলুন। সুন্দরভাবে সাজান আপনার প্রোফাইল।
প্রোফাইল পিকচারে প্রফেশনাল লুকের একটি ছবি দিন। ছবিটি যেন এডিট করা ছবি না হয়। সুন্দরকের সহজভাবে একটি ডেসক্রিপসন লিখুন। কিন্তু সতর্ক হোন হুবহু কপি পেস্ট করা ক্ষেত্রে। ধাপে ধাপে প্রোফাইল সম্পন্ন করুন। কাংখিত স্কিলগুলো যোগ করুন।
ফ্রিল্যান্সিংয়ে কি কি কাজ করা যায়?
ডেভলপার / কোডার / প্রোগ্রামার, ডিজাইনার, রাইটার বা কপিরাইটার; ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেটর; ভিডিওগ্রাফার; একাউন্ট্যান্ট; এইচআর ম্যানেজার; এসইও প্রফেশনাল; পিআর ও ব্র্যান্ডিং; ডাটা এন্ট্রি ইত্যাদি।
কোন কাজ দিয়ে শুরু করবো?
ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দিয়ে কাজ শুরু করা যায়। কারন এ কাজটি তুলনামূলকভাবে কিছুটা সহজ।
কি কি শিখবে?
ডিজিটাল মার্কেটিংয়ে অন্যতম কাজগুলো হলো ফেসবুক মার্কেটিং, বুক মার্কেটিং, লিড জেনারেশন, এসইও ব্যাকলিংক, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিনটারেস্ট মার্কেটিং, ইউটিউভ মার্কেটিং ইত্যাদি। প্রাথমিকভাবে এসব বিষয়ে দক্ষতা অর্জন করে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু করা যায়।
কিভাবে শিখবো? কোথায় থেকে শিখবো?
গুগুল ও ইউটিউভ এ যুগের সবচেয় বড় শিক্ষক বা ইউনিভার্সিটি। এখান থেকে কাজগুলো শিখতে পারেন এবং মার্কেটপ্লেসে কাজ করা শুরু করতে পারেন। তবে একজন দক্ষ ও আন্তরিক প্রশিক্ষকের সহায়তা ও দিক-নির্দেশনা সাফল্যের গতিকে ত্বরান্বিত করতে পারে।
কেমন উপার্জন সম্ভব?
দক্ষতাভেদে উপার্জন একেক জনের একেকরকম হয়। ৪০-৫০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা উপার্জন এখন আর কোন স্বপ্ন নয়, বাস্তবতা।
পরিশেষে একটা কথাই বলা যায়, অনলাইনে লক্ষ টাকা উপার্জন তখনই সম্ভব হবে যখন লক্ষ্য অর্জনের জন্য সঠিক দিক-নির্দেশনার আলোকে প্রাণান্ত প্রয়াস চালাবেন। সবার ফ্রিল্যান্সিং জগতে যাত্রা শুভ হোক। সফলতা আপনার পদচুম্বন করুক।
যে কোন পরামর্শের জন্য ০১৩০৩৯৭৩১৭৭ অথবা ইনবক্স করুন।
May be an image of 2 people and text that says "ফ্রিল্যাংসিং কি এবং কিভাবে শুরু করবো....? জেনেনিন সবটাই......."
Like
Comment
Share

Comments